এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি, কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের পক্ষ থেকে নীরবে শ্রদ্ধা জানিয়ে প্রয়াত কোকোর স্মৃতিকে স্মরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। রাজনীতির বাইরে থেকেও তিনি পারিবারিক ও সামাজিক জীবনে ছিলেন পরিচিত মুখ। বিশেষ করে বড় ভাই তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর ও আন্তরিক বলে পারিবারিক সূত্রে জানা যায়।
মন্তব্য করুন