বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
বুধবার ভোরে প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি জানায়, যুবরাজ একই বার্তায় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য শুভেচ্ছা জানান। সংবাদটি প্রকাশ করেছে Arab News।
অভিনন্দন বার্তায় ক্রাউন প্রিন্স বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সফলতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ভিডিও স্টোরি
ফটো স্টোরি