স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। দেশের বাজারে ধাতুটির দাম আরেক দফা বেড়েছে। এবার প্রতি ভরিতে বেড়েছে চার হাজার ১৯৯ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে স্বর্ণের দাম কখনোই এতটা হয়নি।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
মন্তব্য করুন