আইসিসির বিবৃতিতে জানানো হয়, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে। যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলোর মধ্যে বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ড সবার ওপরে অবস্থান করছে। তারা বর্তমানে ১৪তম স্থানে রয়েছে, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়েও এগিয়ে।
বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও সামান্য পরিবর্তন আনা হয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভেন্যু ও তারিখ অপরিবর্তিত থাকলেও প্রতিপক্ষ বদলেছে। নতুন সূচি অনুযায়ী স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।
মন্তব্য করুন