রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি মহল তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির শেষ দিন।
ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, সবাই যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তিনি বলেন, যাকে ভোট দেবেন, ভেবেচিন্তে দেবেন—কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও মানুষের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো ধরনের প্রলোভন, সুবিধা বা মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা না দিতে ভোটারদের সতর্ক থাকতে হবে। যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন ব্যক্তিকেই ভোট দেওয়া উচিত, যিনি সত্যিকার অর্থে এলাকার উন্নয়ন ও দেশের পরিবর্তন ঘটাতে পারবেন।
এ সময় তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।
মন্তব্য করুন