রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে একটি পেশা বেশ ভালোভাবেই চলছে, আর সেটি হলো চাঁদাবাজি। এ সময় তিনি উপস্থিত জনতার কাছে প্রশ্ন রাখেন—কেউ কি চাঁদাবাজের বাবা, মা, ভাই, বোন কিংবা সন্তান হতে রাজি আছেন? জনতার পক্ষ থেকে আসে স্পষ্ট ‘না’ সূচক জবাব।
ডা. শফিকুর রহমান বলেন, যারা এখনো এই পেশার সঙ্গে জড়িত, তাদের প্রতি অনুরোধ থাকবে—ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আসুন। আমরা আপনাদের জন্য হালাল উপার্জনের ব্যবস্থা করে দিতে প্রস্তুত আছি। তবে কেউ যদি এই পথ ছেড়ে না আসে, তাহলে জামায়াতের পক্ষ থেকে তাদের জন্য থাকবে সম্পূর্ণ ‘লালকার্ড’। তিনি আরও বলেন, চাঁদাবাজিকে তারা ঘৃণা করেন এবং এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ।
জনসভায় দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিগত বা দলীয় বিজয় নয়, বরং জনগণের বিজয় চায়। জনগণ জিতলেই প্রকৃত অর্থে তাদের বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি
মন্তব্য করুন