অভিযান চলাকালে হর্ন বাজিয়ে শব্দদূষণ করার অভিযোগে সাতজন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জানিয়েছে।
অভিযানে অংশ নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব। তিনি জানান, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার এবং এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
তিনি আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতন করতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে শব্দমাত্রা পরিমাপ ও নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখতে পারলে পুরো নগরজুড়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এই সমন্বিত অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, ডিএনসিসি ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন