রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলে আদালত অবমাননার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই আদেশ বাস্তবায়ন করা হয়নি।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বলেন, আদালতের নির্দেশ অমান্য করায় বাধ্য হয়ে তিনি আদালত অবমাননার আবেদন করেন। এর আগেও তিনি ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।
হাইকোর্টের রুল জারির মাধ্যমে এখন এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
মন্তব্য করুন