আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারে মতো সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে পোস্টাল ব্যালট ডাকবিভাগ ছাড়া অন্য কোনো মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠালে তা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যাতিত অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না।
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
মন্তব্য করুন