শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবারও দেশ শাসনের চেষ্টা করছে এবং বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তবে দেশের মানুষ, বিশেষ করে চার কোটি যুবসমাজ, এমন কিছু হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশে যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের অধিকারও নিশ্চিত করতে হবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা কেন্দ্র দখলের চিন্তা করছে, তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন—বাড়ি থেকে বের হওয়ার আগে যেন মা-বাবার দোয়া নিয়ে বের হয়।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আগামী ১২ তারিখেই দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে। তিনি দাবি করেন, সেদিন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তারা সরকার গঠন করবেন।
এ সময় সমাবেশে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন