সোমবার (৯ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-আই এ অবস্থিত প্লট নং ১৬০৬ ও ১৬৬৯, রোড–সোনিয়া সোবহান ৫ম এভিনিউতে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রস্তাবিত ‘জেবিএস টাওয়ার’ হবে তিনটি বেসমেন্টসহ ১৫ তলা একটি আধুনিক ও দৃষ্টিনন্দন বাণিজ্যিক ভবন। উন্নত নকশা ও শক্তিশালী নির্মাণ কাঠামোর পাশাপাশি ভবনটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা সংযোজন করা হবে, যা ব্যবসা ও কর্পোরেট কার্যক্রম পরিচালনার জন্য একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত প্লট মালিকবৃন্দ, জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হক এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের মাধ্যমে জেবিএস হোল্ডিংস লিমিটেড আরেকটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাণিজ্যিক প্রকল্পের যাত্রা শুরু করল। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও মানসম্মত নির্মাণ, আধুনিক নকশা এবং সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন