শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবেই তারেক রহমান চট্টগ্রামে যাচ্ছেন।
চট্টগ্রামের কর্মসূচি সম্পর্কে মাহদী আমিন জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হলরুমে আয়োজিত ‘ইয়ুথ পলিসি টক’-এ অংশ নেবেন তারেক রহমান। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির নীতিগত অবস্থান তুলে ধরার পাশাপাশি তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ শোনার সুযোগও থাকবে বলে জানান মাহদী আমিন।
মন্তব্য করুন