মন্ত্রিসভায় আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরিফুল হক চৌধুরী, রেজা কিবরিয়া, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও শরীফুল আলম। এর মধ্যে কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁদের শপথ পাঠ করাবেন।
এর আগে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সালাহউদ্দিন আহমদ। অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অনিন্দ ইসলাম অমিত। বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্বে থাকছেন আব্দুল আউয়াল মিন্টু। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন মির্জা আব্বাস।
মন্ত্রিসভায় আরও যাঁদের ডাক পড়ছে, তাঁদের মধ্যে রয়েছেন নিতাই রায় চৌধুরী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আন্দালিব রহমান পার্থ, আসাদুজ্জামান ও এমদাদুল হক মিলন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন হুমায়ন কবির।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা বেলা পৌনে ১১টার দিকে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ পাঠ করান।
মন্তব্য করুন