শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য নর্থ বেঙ্গলকে একটি কৃষিভিত্তিক শক্তিশালী অঞ্চলে রূপান্তর করা। এখানকার মানুষ অযৌক্তিক কিছু চায় না, তারা পরিশ্রমী এবং সাধারণ জীবনেই সন্তুষ্ট থাকতে অভ্যস্ত। প্রয়োজন শুধু তাদের শ্রমের সঠিক মূল্যায়ন এবং ন্যায্য সুযোগ সৃষ্টি করা।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কাউকে ভয় দেখানোর রাজনীতিতে বিশ্বাস করে না। আল্লাহ ছাড়া কাউকেই ভয় করার প্রশ্ন আসে না। বাংলাদেশে কোনো আধিপত্যবাদী প্রভাব দেখতে চায় না দলটি। তবে বিশ্বের সব সভ্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং প্রতিবেশী দেশগুলোকে প্রতিবেশীর মর্যাদায় দেখতে আগ্রহী।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে, যেন সেই জোয়ারে পুরোনো ও ব্যর্থ রাষ্ট্রব্যবস্থা ভেসে যায়। জনগণের শক্তিতেই পরিবর্তন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশের শেষ পর্বে দশ দলীয় জোটের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ত্যাগ ও সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন