বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি। তার এই নিয়োগকে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত এক শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
শেখ রবিউল আলম রবি ঢাকা ১০ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।