সম্মেলনে আগামী দিনের বাজার সম্প্রসারণ, আধুনিক বিপণন কৌশল এবং ২০২৬ সালের বিক্রয় লক্ষ্য নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতে বিক্রয় ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। টানা সাতবার বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ প্রতিষ্ঠানটির পরিকল্পিত কার্যক্রম ও দক্ষ ব্যবস্থাপনারই প্রমাণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়া চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিক্রয় টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অঞ্জন চৌধুরী বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও শৃঙ্খলা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতামূলক বাজারে শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকসেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সমাধান এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার ঘোষণাও দেওয়া হয়।
বর্তমানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ বিশ্বের ৩০টির বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। রাঁধুনী, রুচি, চাষী, চপস্টিক ও আরাম ব্র্যান্ডগুলো দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়তা পাচ্ছে। সম্মেলনে রপ্তানি বাজার আরও বিস্তৃত করার কৌশল নিয়েও আলোচনা হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি ও এরিয়া সেলস ম্যানেজারসহ বিপুলসংখ্যক বিক্রয়কর্মী সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালের সেরা পারফরমারদের ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন