বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তোষার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে আজ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রিজভীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানাতে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন বলে জানান তোষার। তবে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মন্তব্য করুন