টিজারটিতে শাহরুখ খানের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের জোরালো উপস্থিতি চোখে পড়েছে, যা মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ দিয়ে শাহরুখের সঙ্গে কাজ করে বক্স অফিসে ইতিহাস গড়েছিলেন। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর, অর্থাৎ বড়দিন উপলক্ষে মুক্তি পাবে ‘কিং’।
২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’—এই তিনটি সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিত ছিলেন শাহরুখ খান। প্রায় তিন বছরের বিরতি শেষে ‘কিং’ দিয়েই তার প্রত্যাবর্তন। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, প্রথমবারের মতো বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানা খানকে। পাশাপাশি খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের খবরও দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে ‘কিং’ যে বক্স অফিসে বড় ঝড় তুলতে যাচ্ছে, তা বলাই যায়।
মন্তব্য করুন