বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবসের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। তাদের জানানো হয়েছে, ইতোমধ্যে ১১৬টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং বাকি কেন্দ্রগুলোর ব্যালট আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, শেষ মুহূর্তে আদালতের নির্দেশে কয়েকজন প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ায় কিছু এলাকায় ব্যালট পেপার পুনর্মুদ্রণ (রিপ্রিন্ট) করতে হয়েছে।
নির্বাচনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, শুরু থেকেই কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপতথ্য। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার সঙ্গে কথা হয়েছে এবং কমিশন আশা করছে, মেটা তাদের সহযোগিতা করবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, তারা নির্বাচন নিয়ে আলোচনা করতে এসেছেন, কোনো উপদেশ দিতে নয়। তাদের মূল লক্ষ্য নির্বাচন পর্যবেক্ষণ করা এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়—তা নিশ্চিত হওয়া।
তিনি বলেন, “আমরা চাই নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হোক। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে আমাদের পর্যবেক্ষক পাঠানো হয়েছে। সামনে আরও পর্যবেক্ষক আসবেন।”
ইভারস ইজাবস আরও জানান, সিইসির সঙ্গে নির্বাচনের চ্যালেঞ্জ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেন বলেও জানান তিনি।
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন।
মন্তব্য করুন