বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা রাত ১০টার পর থেকে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘এ’ ইউনিটে মোট ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৭ হাজার ২০৩ জন উত্তীর্ণ হয়েছেন। এ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ২৫ এবং পাসের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ।
‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন। এই ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ২৫ এবং পাসের হার ৫৪ দশমিক ৭৬ শতাংশ।
অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট ১০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬ হাজার ৬৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৮ এবং পাসের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা ভর্তি বিষয়ক ওয়েবসাইট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে শিগগিরই প্রকাশ করা হবে।
মন্তব্য করুন