অনুষ্ঠানে বুবলীর চলাফেরা ও শারীরিক ভাষা দেখে অনেকের ধারণা, তিনি ফের মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, শাকিব খানের ঘরে কি তবে দ্বিতীয় সন্তান আসছে?
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। শাকিব খানের পরামর্শেই নাকি সেখানে সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা রয়েছে— এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন।
তবে এ বিষয়ে সরাসরি কোনো নিশ্চিত মন্তব্য করেননি বুবলী। গণমাধ্যমের প্রশ্নে রহস্য বজায় রেখে তিনি বলেন,
“এগুলো খুবই ব্যক্তিগত বিষয়। যখন কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।”
এদিকে বিদেশ যাত্রার জল্পনা আরও উসকে দিয়েছেন বুবলী নিজেই। হাসিমুখে তিনি অনুষ্ঠানে উপস্থিতদের সামনে নিজের নতুন পাসপোর্ট দেখান, যা নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়।
উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। একসময় তাদের সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও গত বছর নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে আলোচনা শুরু হয়। এবার ‘বেবি বাম্প’ ঘিরে সেই গুঞ্জন আরও জোরালো হলো।
তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন