ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন রয়েছে যে, ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন।
দলটির গুলশান কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সূত্রের দাবি, দলের চেয়ারম্যান তারেক রহমান এই মন্ত্রণালয়ের দায়িত্ব শেখ রবিউল আলম রবিকে দিতে পারেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
ভিডিও স্টোরি
ফটো স্টোরি