শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।
প্রতি বছরের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
মন্তব্য করুন