অপো ফাইন্ড এন৬-এর ডিসপ্লে ও সফটওয়্যার
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অপো ফাইন্ড এন৬-এ থাকছে দ্বৈত পর্দা (ডুয়েল ডিসপ্লে) সেটআপ। ফোনটির ভেতরের পর্দা হিসেবে দেওয়া হতে পারে ৮.১২ ইঞ্চির 'এলটিপিও ওএলইডি' (LTPO OLED) প্যানেল, যার রেজোলিউশন হবে ২কে (2K)। অন্যদিকে, বাইরের পর্দার (কভার ডিসপ্লে) আকার হতে পারে ৬.৬২ ইঞ্চি। দুই পর্দাতেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে, যা গ্রাহকদের ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক কালার ওএস ১৬ (ColorOS 16)।
উচ্চমানের ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির দিক থেকে এই ফোনে থাকছে বড় চমক। সেলফির জন্য ফোনের বাইরের ও ভেতরের—উভয় পর্দায় ২০ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে। অর্থাৎ ফোনটি ভাঁজ করা বা খোলা—উভয় অবস্থাতেই সমান মানের ছবি তোলা যাবে। ফোনের পেছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল, ২০০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের তিনটি সেন্সর। তবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরাটি প্রধান সেন্সর কি না, তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন