বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার গণমাধ্যমকে সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই মামলায় তার ছেলে ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন-কেও গ্রেফতার করা হয়েছিল।
মাজহারুল ইসলাম সুজন বর্তমানে দিনাজপুর জেলা কারাগারেই রয়েছেন বলে জানা গেছে।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দবিরুল ইসলামের জামিন মঞ্জুর হওয়ায় তিনি কারামুক্ত হলেও মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন