শনিবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে দেশের কোথাও কোথাও কুয়াশা দেখা দিতে পারে। তবে এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা থাকবে প্রায় একই রকম।
সোমবার (২৬ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং ভোরের দিকে কুয়াশার প্রবণতা থাকতে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৮ জানুয়ারি) রাত ও দিনের উভয় তাপমাত্রাই সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। পুরো সময়জুড়ে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া ও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
মন্তব্য করুন