বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌস টুম্পা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত।
সভায় নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. সবুজ, মাজহারুল ইসলাম, সাইদুর রহমান সাইদ, আল মামুন ও সুশান্ত রায়। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন লিলুন চাকমা ও জান্নাতুল হাওয়া নিকা। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইমুম হাবীব ও মো. শুভ আলী, সহ-অর্থ সম্পাদক তৌফিক মাহিম, দপ্তর সম্পাদক মো. সাহিদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক আজিজিয়া সালমা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মারিয়াম বিনতে নূর, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, আপ্যায়ন সম্পাদক সোনিয়া আক্তার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাহাবুর রহমান, সহ-প্রচার সম্পাদক আল মাহের এবং কার্যকরী সদস্য তনিকা আক্তার নাবিলা, জুবায়ের হোসেন নাঈম, মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মো. সাব্বির হোসেন বাদশা, মো. ইসরাফিল ও মো. রাফি।
সদস্যদের পরিচয়পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্যে সভাপতি জান্নাতুল ফেরদৌস টুম্পা সংগঠনের নীতিমালা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন,
“সামনের দিনগুলোতে সংগঠনের সকল ভালো কাজ সফলভাবে সম্পন্ন করতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা আশাবাদী—আপনারা নিজেদের সর্বোচ্চ সহযোগিতা করবেন।”
পরে নবগঠিত কমিটির দায়িত্ব বণ্টন ও কার্যপরিধি ব্যাখ্যা করা হয়। এ সময় সদস্যরা সংগঠনকে ঘিরে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে আগামী দিনের কার্যক্রমের একটি প্রাথমিক কর্মপরিকল্পনাও গৃহীত হয়।
সভায় পথশিশুদের সহায়তা, মাদকবিরোধী প্রচারণা, পরিবেশ রক্ষা কার্যক্রম, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি, বেসিক আইন বিষয়ক সেশন, পাঠচক্র আয়োজন, পোস্টার ও ম্যাগাজিন প্রকাশ, কুইজ ও রচনা প্রতিযোগিতা, নিয়মিত মাসিক সাধারণ সভা, সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সহশিক্ষা কার্যক্রম, ইনডোর স্পোর্টস, সেমিনার, শিক্ষা সফর এবং স্কিল ডেভেলপমেন্টভিত্তিক নানা উদ্যোগ নিয়ে আলোচনা ও প্রস্তাব গৃহীত হয়।
সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনিম সাবিত বলেন,
“আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এমনভাবে সাজাতে হবে, যাতে আমরা নিজেদের ব্যক্তিগত দক্ষতা উন্নত করতে পারি এবং একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতাও পালন করতে পারি।”
সবশেষে সভাপতি জান্নাতুল ফেরদৌস টুম্পার নেতৃত্বে উপস্থিত সদস্যরা মাদকবিরোধী শপথবাক্য পাঠ করেন। মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন