মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দিপু ভুঁইয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সার্বিক উন্নয়ন হবে, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা হবে এবং দেশ পরিচালনায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটলেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং দেশ সঠিক পথে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন