রিজওয়ানা হাসান জানান, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ। এই উদ্যোগ সফল হলে তা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শব্দদূষণ কমাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের সচেতন করতে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে শব্দমাত্রা পরিমাপ ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে, যা ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে।
নীরব এলাকা বাস্তবায়নে পরিচালিত এই সমন্বিত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সবাই মিলেই এই উদ্যোগকে সফল করতে কাজ করবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন