বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকবেন এবং বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন। দোয়া মাহফিলে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাতের আগে তিনি বলেন, “যেই মা-বোনদের জন্য ফ্রি শিক্ষার ব্যবস্থা বেগম খালেদা জিয়া করেছিলেন, আমরা চাই তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে। সেই উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সবকিছু নির্ভর করবে একমাত্র আল্লাহর রহমতের ওপর। আল্লাহ যদি আমাদের তৌফিক দেন, তাহলেই আমরা সফল হতে পারব।”
তারেক রহমান আরও উল্লেখ করেন, কড়াইলবাসীর জীবনের কষ্ট ধীরে ধীরে সমাধান করতে চাই। তিনি বলেন, “এখানে উঁচু বিল্ডিং করে রেজিস্ট্রিকৃত ছোট ছোট ফ্ল্যাট বানানো হবে এবং তা বস্তিবাসীর নামে দেওয়া হবে।”
সবমিলিয়ে তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে—কড়াইলবাসীর কল্যাণ ও উন্নয়ন তারেক রহমানের অগ্রাধিকার।
মন্তব্য করুন