ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের ষোলোতম দিনেও বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন। দেশব্যাপী ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে। ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনে অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এমন অবস্থায় দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যদি ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তবে আমরাও গুলি শুরু করবে।
তার এমন হুমকির পর রোববার ইরানের নেতারা কঠোর সতর্কবার্তা দেন। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, ইরানের ওপর হামলা হলে দখলকৃত ভূখণ্ডের (ইসরায়েল) পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে।
দুই দেশের এমন অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সমঝোতার জন্য যোগাযোগ করেছে। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ হ্যাঁ তারা গতকাল ফোন করেছে।’
মন্তব্য করুন