শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা ব্যালট হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে নির্ধারিত হলুদ খাম জমা দেবেন।
ইসি আরও স্পষ্ট করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। এমনকি এক মিনিট দেরি হলেও সেই ব্যালট ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
এর আগে ডাকযোগে বিলম্ব ও আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থার জটিলতার কথা বিবেচনা করে প্রবাসীদের জন্য ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর আবেদনের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভোটের দিন পর্যন্ত সময় বাড়ানো হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের নির্ধারিত হলুদ খাম ব্যবহার করেই ব্যালট পাঠাতে হবে। সময়মতো ব্যালট না পৌঁছালে ভোট গণনায় না আসার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ভোটারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন