আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে গানম্যান নিয়োগের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক জানান, নোয়াখালী-৬ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের আবেদন করেছেন। আবেদনটি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে যাচাই-বাছাই করা হচ্ছে। ঝুঁকির মাত্রা বিবেচনায় নিয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, “নির্বাচনী প্রচারণাকালে আমি নিয়মিত দুর্গম ও জনবহুল এলাকায় গণসংযোগ করছি। এ কারণে নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখেই ব্যক্তিগত গানম্যানের জন্য আবেদন করেছি।”
তিনি আরও বলেন, “এটি কোনো বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে নয়; বরং শান্তিপূর্ণভাবে জনগণের কাছে পৌঁছানো এবং নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্যেই এই আবেদন করা হয়েছে।”
মন্তব্য করুন