বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তিনি শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শনকালে ফিল্ড হাসপাতাল, হেলথ পোস্ট, দুর্যোগ ঝুঁকি কমানো কার্যক্রম, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
পরিদর্শনের সময় ডা. হালিদা হানুম আখতার ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের খোঁজখবর নেন এবং স্থানীয় ইউনিটের স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে তিনি উখিয়ার কুতুপালং এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ওয়ারহাউজ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সার্বিক কার্যক্রম ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ডা. হালিদা হানুম আখতার বলেন,
“এখানে সবাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ স্বেচ্ছাসেবকদের আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
তিনি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজা আহমেদ চৌধুরী, পরিচালক ও হেড অব অপারেশন আকরাম আলী খানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন