সুনীল শেঠি বলেন, নিজের স্বাস্থ্য, আদর্শ এবং সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নেন। তার মতে, শরীরই তাকে চলচ্চিত্র জগতে পরিচিতি এনে দিয়েছে, তাই শরীরের ক্ষতি করে এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়া নিজের সঙ্গেই অবিচার করা। পাশাপাশি তিনি চান না, তার কাজের কারণে সন্তানদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক।
অভিনেতা আরও জানান, তিনি হয়তো এখন আর বক্স অফিসের দৌড়ে নিয়মিত নেই, কিন্তু আজও তরুণ প্রজন্মের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পান, সেটাই তার কাছে সবচেয়ে বড় অর্জন। শুধুমাত্র টাকার জন্য এমন কোনো কাজ করতে তিনি রাজি নন, যা তার পরিবার বা সন্তানদের জন্য খারাপ উদাহরণ তৈরি করে।
উল্লেখ্য, বলিউডে তামাক বা পানমশলার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক বহুদিনের। এর আগে শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগনের মতো তারকারা এসব বিজ্ঞাপনে কাজ করে সমালোচনার মুখে পড়েছেন। সেই প্রেক্ষাপটে সুনীল শেঠির এই অবস্থান অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।
মন্তব্য করুন