নারীদের একান্ত আশ্রয়: সুপার শি আইল্যান্ড
ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলের কাছে রাসেবার্গ (Raseborg) অঞ্চলে প্রায় ৮.৪ একর জায়গা জুড়ে বিস্তৃত এই দ্বীপটির নাম ‘সুপার শি আইল্যান্ড’ (SuperShe Island)। রাজধানী হেলসিঙ্কি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি একসময় ছিল আধুনিক জীবনের কোলাহল থেকে দূরে নারীদের জন্য এক নিরাপদ প্রশান্তি কেন্দ্র। পাইন গাছের ফিসফাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দে ঘেরা এই দ্বীপে কেবল নারীরাই আসতেন নিজেদের নতুন করে আবিষ্কার করতে।
মন্তব্য করুন