তাহসান-রোজার ঘর ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, তাঁদের বিচ্ছেদের কারণ কী? বিচ্ছেদের বিষয়ে বেশিকিছু প্রকাশ করেননি গায়ক। অন্যদিকে রোজা একবারেই নীরব। নাম প্রকাশ না করার শর্তে তাহসান ও রোজার ঘনিষ্টজনেরা গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। সে কারণেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যম নিষ্ক্রিয় করা— এমন সিদ্ধান্ত নেন তিনি। সংসারকেই দিতে চেয়েছিলেন অগ্রাধিকার।
মন্তব্য করুন