কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে শনিবার বিকেলে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে। তার ছোট ভাই রাকিব হোসেন জানান, ঘটনার সময় হিরো চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরিবার ও দলীয় নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন