যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই দায়িত্ব হস্তান্তর তিন দিনের মধ্যেও হতে পারে, তবে কোনোভাবেই ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির পরে হবে না।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বর্তমান সরকার একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। তাঁর ভাষায়, “এই সরকারের আমলে রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে এবং বাংলাদেশ থেকে গুমের মতো ঘটনা উঠে গেছে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে শফিকুল আলম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ইতিবাচক। “নির্বাচনের আমেজ খুবই উৎসবমুখর। কোথাও তেমন কোনো সহিংসতা হয়নি। আমরা আশা করছি একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে,” বলেন তিনি।
এ সময় তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে কেউ যদি অপতথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন