বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন ভাবনা। সেখানকার সমুদ্রসৈকত থেকে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে প্রিন্টেড স্লিভলেস পোশাক ও সানগ্লাসে। নীল জলরাশিকে পেছনে রেখে বারান্দার সোফায় হেলান দিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। কখনও গভীর দৃষ্টিতে তাকিয়ে, কখনও মৃদু হাসিতে ধরা দিয়েছেন এক স্বচ্ছন্দ ও স্টাইলিশ লুকে।
ছবিগুলোর ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’। তার এই কথার সঙ্গে ছবির আবহ মিলিয়ে অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে পোস্টটি। মন্তব্যঘরে ভক্তরা প্রশংসা ও ভালোবাসায় ভাসিয়েছেন অভিনেত্রীকে।
ভিন্নধর্মী উপস্থাপনা ও সাহসী উপস্থিতির জন্য ভাবনাকে বরাবরই আলাদা করে দেখা হয়। নতুন লুক বা ভিন্ন মুডে হাজির হয়ে তিনি প্রায়ই আলোচনার কেন্দ্রে চলে আসেন। উল্লেখ্য, ‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা এই অভিনেত্রী পরবর্তীতে ছোট পর্দার বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর বর্তমানে তিনি নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন।
মন্তব্য করুন