ব্যাংক সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এই পদে নারী ও পুরুষ—উভয়েই আবেদন করতে পারবেন। চাকরিটি নিয়মিত অথবা চুক্তিভিত্তিক হতে পারে এবং কর্মস্থল হবে দেশের যেকোনো শাখায়।
এই পদের জন্য প্রার্থীদের ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং আইন ও বিধিবিধান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আবেদনকারীর ন্যূনতম ১০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা প্রয়োজন এবং বয়সসীমা সর্বোচ্চ ৬০ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আইসিবি ইসলামিক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ২৯ জানুয়ারি ২০২৬।
মন্তব্য করুন