বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা পাঁচটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলির নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি প্রজ্ঞাপন ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি ৫ ফেব্রুয়ারি জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া তিন কমিশনার হলেন—
আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)।
চারজন যুগ্ম কমিশনার হলেন—
মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।
পাঁচজন অতিরিক্ত কমিশনার হলেন—
কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া।
আটজন উপ-কমিশনার হলেন—
মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।
এ ছাড়া বদলি হওয়া ১৮ জন সহকারী কমিশনার হলেন—
শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও কার্যক্রম গতিশীল করতেই এই বদলি কার্যকর করা হয়েছে।
মন্তব্য করুন