মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন,
“আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।”
তিনি জানান, দায়িত্বের ক্ষেত্রে যেন কোনো শূন্যতা তৈরি না হয়, সে কারণে তিনি আরও কিছুদিন উপাচার্যের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের পূর্ণ সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন আগে উপাচার্যের এ পদত্যাগের ঘোষণা ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্য হিসেবে নিয়োগ পান।
মন্তব্য করুন