মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. খালিদ হোসেন বলেন, গত দুই বছরে হজযাত্রীদের জন্য বিমানভাড়া মোট প্রায় ৪০ হাজার টাকা কমানো হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা হ্রাস করা হয়েছিল।
তিনি আরও বলেন, যৌক্তিক ব্যয়ে হজ পালনের লক্ষ্যে বিমানভাড়া ছাড়াও হোটেল, যাতায়াতসহ অন্যান্য খরচ কমানোর বিষয়গুলো বিশেষভাবে নজরদারি ও আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা জানান, হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর আওতাভুক্ত হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন