জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধা জীবন দিয়েছেন, তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “দায়িত্ব পাওয়া অবশ্যই আনন্দের। তবে এর সঙ্গে গভীর দায়িত্ববোধও কাজ করতে হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “মানুষ যেভাবে দেখতে চাইবে, সেভাবেই আমরা এই মন্ত্রণালয়কে গড়ে তুলতে চাই।”
মন্তব্য করুন