ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করবে। জনস্বার্থে বিটিভির সৌজন্যে দেশের সব টেলিভিশন চ্যানেলকে একযোগে ভাষণটি সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
ভাষণটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়া চ্যানেল আইয়ের সকল ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও এটি লাইভ দেখানো হবে।
নবগঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পর ব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী। সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে সেখানে অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে সচিবদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্তব্য করুন