প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের উপদেষ্টা, বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নিয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, “বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”
মন্তব্য করুন