ঘোষণাকৃত নতুন তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও দাখিল। ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ। ২০ জানুয়ারি প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি। ২১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এরপর ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এ বিষয়ে ব্রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ‘রোববার সর্বসম্মতিক্রমে ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে আমরা তফসিল ঘোষণা করেছি। এবার ঘোষিত তফসিলের ব্যত্যয় ঘটার কোনো অবকাশ নেই।’
মন্তব্য করুন