প্রচারণাকালে এস এম মিজানুর রহমান রাজ স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ‘ভোট দিবো কিসে— ধানের শীষে’ লেখা হ্যান্ডবিল বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক জনসমাবেশে অংশ নেবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে অংশ নেবেন তারেক রহমান। সেখানে দলের নীতিনির্ধারণ, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এক বৃহৎ জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি।
চট্টগ্রামের কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান ফেনীর উদ্দেশে রওনা হবেন এবং ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখবেন। পরে কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায় পর্যায়ক্রমে তিনটি জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
দিনের শেষ কর্মসূচি হিসেবে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সব কর্মসূচি শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন