শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, উত্তরবঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে সেখানে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলে ইপিজেড স্থাপন, মরা নদীগুলো পুনরুদ্ধার এবং নদী সচল করার মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব। নদী বাঁচলে কৃষি, কর্মসংস্থান ও অর্থনীতি—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে জাতি চিরঋণী। জামায়াত আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। গত ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন ও চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি পেতে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
গাইবান্ধা-৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা।
মন্তব্য করুন